দুপুরে নাটোর শহরের স্টেশন বাজার এলাকার নিউ বেঙ্গল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় একটি বিশেষ টিম। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর।
এসময় কারণ ছাড়া মজুদ করে রাখা ৩ হাজার ৬শ' লিটার সয়াবিন তেল বাইরে বের করা হয়। পরে দোকান কর্মচারীদের দিয়ে প্রকাশ্যে নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে সেগুলো বিক্রি করোনো হয়।
.png)
একইসঙ্গে মজুদকারী ব্যবসায়ী দেব নারায়ন রায়কে আগামী তিন দিনের মধ্যে মজুদ করা তেল খোলাবাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়।
এসময় কনজিউমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নাটোর জেলা সাধারণ সম্পাদক রইস উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার কর্মকর্তা মেহেদী হাসান তানভীর জানান, গোডাউনে তেল থাকার পরও আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন এক শ্রেণির ব্যবসায়ী। তাদের নিবৃত্ত করতেই এ অভিযান।
সেই সঙ্গে ব্যবসায়ীদের তেল মজুদ না করতে নির্দেশ দেন তিনি। এছাড়া অভিযানে ধরা পড়া মুজুদদার দেব নারায়নের কাছ থেকে মুচলেকা নেয়া হয় বলে জানান ক্যাব সাধারণ সম্পাদক রইস উদ্দিন।