ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জন কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১১ মে ২০২২
চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের কাজে বাধা প্রদানের কারণে দায়েরকৃত মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে আসামিরা হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন, শামসুল আলম সূর্য, মাসুদ, খোকন ও সদস্য ইয়াসিন।

Advertisement

মামলার বিবরণ থেকে জানা গেছে, চলতি বছরের ৯ মার্চ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে ৮৯ জনকে আসামি করে মামলা দায়ের করে।

মামলায় পুলিশ উল্লেখ করে, ঘটনার দিন উল্লিখিত আসামিসহ আরো ১৫০ থেকে ২০০ জন ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঐ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ১০টি ককটেল নিক্ষেপ করে। তারা পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, মামলায় উল্লিখিত আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার চাঁদপুর আদালতে স্বেচ্ছায় উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট রণজিৎ রায় চৌধুরী। তিনি বলেন, আসামিরা পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদান করেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!