ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মাকে লাঞ্ছিত করায় ছেলের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২১:২৫, ১২ মে ২০২২
বাবা-মাকে লাঞ্ছিত করায় ছেলের কারাদণ্ড
আদালতের আদেশ: প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামে বাবা-মাকে মারধর করার দায়ে রাকিব নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম মোসা এ দণ্ডাদেশ দেন। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব বাবা-মার অবাধ্য হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। মা-বাবার অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!