নিহত মো.ফয়সাল সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ফেনী থেকে নীলাচল পরিবহনের একটি বাস জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল। যাত্রা পথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের কল্যান্দী সিএনজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি ধুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফয়সাল মারা যায় এবং দুই যুবক আহত হয়। পরে স্থানীয়রা আহত বাবুকে ফেনী সদর হাসপাতালে ও তানভীরকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় উত্তোজিত এলাকাবাসী নীলাচল পরিবহনের বাসটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস-মোটরসাইকেল উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ নীলাচল পরিবহনের দুর্ঘটনার শিকার গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বাস ও মোটরসাইকেল চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।