[ দেশজুড়ে ]
নোয়াখালীতে আগুনে পুড়ল ৫০ দোকান
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোতাসিম বিল্লা সবুজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। এ সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এর আগেই ৫০টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!