বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ওমানের সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রহিম (২৫)। এর আগে সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন।
নিহত প্রবাসী আবদুর রহিম কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোফর আলী ভুঁইয়া বাড়ির ওবাইদুল হক ওরফে ওদু কারিগরের ছোট ছেলে।
.png)
জানা গেছে, আবদুর রহিম সালালাহ নগরীর সড়কে গাড়িচাপায় আহত হন। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
মাত্র তিনমাস আগেই জীবিকার তাগিদে ওমান পাড়ি দিয়েছিলেন আবদুর রহিম। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।