ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিক নিহত, আহত ১৬

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২৮ এপ্রিল ২০২২
রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিক নিহত, আহত ১৬
ছবি : ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দেপ্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. রফিক। তিনি শহরের ২ নম্বর পাথর ঘাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, ঢালাই দেওয়ার পূর্ব মুহূর্তে নির্ণামাধীন ব্রিজটি ধসে পড়ে। এতে ব্রিজে কাজ করতে থাকা শ্রমিকেরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা জানান, ব্রিজ ধসে পড়ে আহতদের অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়, তাদের মধ্যে একজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢালাইয়ের সময় ব্রিজ ভেঙে একজন নিহত হয়। এতে আরো অন্তত ১৬ জন আহত হন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতু নির্মাণ করছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই সড়কের মগবান ইউনিয়নের বড়াদম এলাকার দেপ্যছড়িতে নির্মিতব্য ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৩৬ মিটারই ধসে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাঙামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!