ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১১, ২৬ এপ্রিল ২০২২
রাঙামাটিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

রাঙামাটিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন - মো. ইসা রুহুল (৩৮) ও মো. দাউদুল হাসান (৩৮)। নিহত দাউদের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি রোড এলাকায় এবং ইসা রুহুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়ীকা পরিবহনের একটি বাস প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুই যাত্রী। পরে পথচারী ও স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পরিদর্শক মো. ইসমাইল জানান, আমরা বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালককে পালিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!