ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৯ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ।

অভিযোগ করে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান শ্যামল চাকমা জানান, দুপুরে দোকানে বসে ছিলেন দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা। এ সময় সন্তু লারমার জেএসএস দলের কয়েকজন তাকে গুলি করে হত্যা করে। তবে এ ঘটনায় সন্তু লারমার জেএসএস দলের কারো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল ও সন্তু লারমার জেএসএস দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!