ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানের গহীন অরণ্যে বিজিবি-সন্ত্রাসী গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১ সেপ্টেম্বর ২০২১
বান্দরবানের গহীন অরণ্যে বিজিবি-সন্ত্রাসী গোলাগুলি
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। বুধবার ভোরে ওই উপজেলার দৌছড়ির ছাগলখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান।

তিনি বলেন, সীমান্তে একটি বিশেষ গ্রুপের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়েছিল। ওই সময় বিজিবিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। গহীন অরণ্যের ভেতর এখনো অভিযান চলছে। তবে অভিযান শেষ না হলে বিস্তারিত বলা যাবে না।

Advertisement

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, সীমান্তে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে বিজিবির গোলাগুলির খবর শুনেছি। তবে বিস্তারিত আমার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!