ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ২৪ অক্টোবর ২০২১
মেক্সিকোতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ৪
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, মেক্সিকোর উত্তরাঞ্চীয় সীমান্ত এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গত শুক্রবার এ গোলাগুলির ঘটনা ঘটে। এরপর সন্ত্রাসীরা গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হন। নিহতরা সবাই গালফ কার্টেল নামক শক্তিশালী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেওয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।

Advertisement

গত এক সপ্তাহের মধ্যে মেক্সিকোর মাতামরস শহরে এটি নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তীব্র গোলাগুলির মধ্যেই দ্রুতগতিতে বেশ কয়েকটি গাড়িকে চলতে দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!