[ দেশজুড়ে ]
রূপগঞ্জে আধিপত্য নিয়ে গোলাগুলি, প্রাণ গেল মেম্বারের শ্যালকের
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুরে আসন্ন ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ৩০ বছর বয়সী আব্দুর রশীদ মাছিমপুর মোল্লাবাড়ির জলিল মিয়ার ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্যের শ্যালক।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল ও তাওলাদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এরই জেরে শনিবার রাতে দুপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়।
.png)
একপর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রশীদ নিহত হন। তবে রশীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ভিপি সোহেল গুলি করেছেন বলে অভিযোগ পরিবারের।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সাঈদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!