[ আন্তর্জাতিক ]
আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলায় নিহত ৯
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের মাজারি-ই-শরিফ নগরীতে বৃহস্পতিবার পৃথক মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বলখ প্রদেশের পুলিশ মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপি’কে বলেন, ‘শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
.png)
তিনি আরো জানান, এ বোমা বিস্ফোরণে ১৩ জন আহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আফগানিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!