ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে নিষিদ্ধ টিকটক ও পাবজি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ২২ এপ্রিল ২০২২
আফগানিস্তানে নিষিদ্ধ টিকটক ও পাবজি
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারের অ্যাপ টিকটক ও মাল্টিপ্লেয়ার গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তারা বলছে, এই অ্যাপ ও গেম তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে।

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে। দেশটিতে সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন সোপ অপেরার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারির পর নতুন করে ওই অ্যাপ ও গেমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

তালেবান সরকারের মুখপাত্র ইমানুল্লাহ সামানগানি বলেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

Advertisement

তবে নিষেধাজ্ঞা কবে থেকে ও কত দিনের জন্য কার্যকর হবে, তা স্পষ্ট করেননি তালেবান নেতারা। গত আগস্টে ক্ষমতায় আসার পর এই প্রথম তারা দেশে কোনো অ্যাপ নিষিদ্ধ করলেন।

বিবিসির আফগান সার্ভিসের সম্পাদক হামিদ সুজা বলেছেন, আফগানিস্তানে বিনোদনের বিভিন্ন পথ বন্ধ থাকায় সাম্প্রতিক মাসগুলোতে তরুণ আফগানদের কাছে টিকটক ও পাবজি জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো পড়ুন>> রমজানের প্রথম ১৫ দিনে প্রায় ৬ হাজার সড়ক দুর্ঘটনা দেখল কুয়েত

অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তালেবান।

দক্ষিণ কোরিয়ার তৈরি প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস (পিইউবিজি) নামের অনলাইন শুটিং গেমটি আফগানিস্তানের আগের সরকারও নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়।

আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৯০ লাখ।

আরো পড়ুন>> নির্বাচনে জিতলে হিজাব নিষিদ্ধের ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর

দেশটির ৩ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে দুই–তৃতীয়াংশের বয়স ২৫–এর নিচে।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের চারটি শহরে বোমা হামলার দিন অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। ওই বোমা হামলায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের ১৫ আগস্ট পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। সরকার গঠনের পর দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!