ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ২১ এপ্রিল ২০২২
আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে নামাজের সময় বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহরের ওই মসজিদটিতে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় একজন তালেবান সদস্য জানিয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া আহত হয়েছে আরো ৫৮ জন। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএসকেপি। একই দিন আফগানিস্তানের কুন্দুজ শহরে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ৫ নারী

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেছেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণে কেঁপেছে আফগান রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে বলেছেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!