খেলাটা লম্বাকৃতিতেই ৯:৬ মাপে দেখাবে তারা, যদিও রেজ্যুলেশন থাকবে ৪ হাজার। এ বিষয়ে ব্রডকাস্টার প্রতিষ্ঠান গুল জানিয়েছে, প্রথমবারের মতো স্প্যানিশ অথবা কোনো ইউরোপিয়ান শীর্ষ লিগের ম্যাচ দেখানো হবে।
এর পেছনে অন্তত ৩০ জন কাজ করবেন বলে জানা গেছে। ‘বিশেষ এক ডিভাইস’ ব্যবহার করে ৪ হাজার রেজ্যুলেশনের ছবি নেয়া হবে। অবশ্য কেবল টিকটকেই নয় সাধারণ দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন টিভিতেও।
.png)
টিকটকে খেলা দেখানোর বিষয়ে লা লিগার ডিজিটাল স্ট্র্যাটেজি পরিচালক আলফ্রেডো বেরমোজো বলেছেন, ‘লা লিগার নতুন দর্শক তৈরিতে ও সব ধরনের দর্শকের কাছে ফুটবল পৌঁছে দিতে এটা আরও একটা পদক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘টিকটকের সঙ্গে এই চুক্তিটি নিশ্চিত করে যে লা লিগা সাম্প্রতিক মৌসুমে আলাদা মান তৈরি করা ও ম্যাচের সম্প্রচারে উদ্ভাবন চালিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।’