ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১, ২৯ এপ্রিল ২০২২
বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবির (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে স্টাফ রোডের মুখে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, রেল ক্রসিংয়ে দুই দিকের গেট নামানো ছিল। তখন ওই  যুবক রঙ সাইড দিয়ে গেটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। 

তিনি বলেন, এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আবির মিরপুর শিয়ালবাড়ি এলাকায় থাকত বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!