[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী-মেয়ে আহত
হাটিকুমরুল হাইওয়ে থানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারে দ্রুতগামী ট্রাকের চাপায় মাকসুদা খাতুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মাকসুদা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. মাজেদ মিয়ার স্ত্রী।
.png)
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, স্ত্রী-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন মো. মাজেদ মিয়া। পাঁচিলা বাজারের কাছে দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে তার স্ত্রী মাকসুদা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!