ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:০১, ২৬ এপ্রিল ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো এক বন্ধু। 

সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সরাইল উপজেলার শাহজাদাপুরের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া, ১৬, ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া, ১৬। আহত হয়েছে একই এলাকার সাজিদুর রহমানের ছেলে আনাস, ১৭।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, মহাসড়ক হয়ে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু মাধবপুর থেকে ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!