[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ট্রাকচাপায় পাঁচজন নিহত
উদ্ধারকৃত লাশ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ার ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লোহাগাড়া উপজেলার বাসিন্দা হারুনুর রশিদ ও সাইদুল।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী বলেও নিশ্চিত করেন ওসি সিরাজুল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!