[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ট্রেনের চলন্ত ইঞ্জিনকে ধাক্কা দিয়ে থামিয়ে দিলো ট্রাক
থেমে থাকা ট্রেন-ট্রাক। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে একটি চলন্ত ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থেমে যায় চলন্ত ইঞ্জিনটি। শনিবার বন্দরনগরীর সল্টগোলা ক্রসিং এলাকার ইসহাক ডিপোর সামনে ঘটে এ ঘটনা।
ট্রেনটি কোনো মালামাল ছাড়াই বন্দর থেকে বের হচ্ছিল। ধাক্কা লাগায় ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বন্দর জোনের সার্জেন্ট মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিকেল ৪টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!