ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের খবরে ছুটে এসে ছেলে দেখল ট্রেনে কাটা মায়ের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫১, ১৭ মার্চ ২০২২
পুলিশের খবরে ছুটে এসে ছেলে দেখল ট্রেনে কাটা মায়ের লাশ
ফাইল ফটো

কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন ঝিনুক রানী দে। কারণ ছাড়াই সবার সঙ্গে করতে রাগ। তার খিটখিটে মেজাজ ভাবিয়ে তুলেছিল সবাইকে। অজানা দুঃখ লালন করা এ নারী অবশেষে ট্রেনের নিচে নিজেকে সপে দিয়েছেন। এ খবর ছেলের কাছে পাঠালে ছুটে এসে সে মাকে ট্রেনে কাটা পড়া অবস্থায় দেখত পায়।

বৃহস্পতিবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত ঝিনুক রানী দে (৪০) ওই এলাকার মৃত বন্দন দে’র স্ত্রী।

Advertisement

নিহত নারীর ছেলে নিশান দে বিষয়গুলো নিশ্চিত করে বলেন, মা আজকে দুপুরে বাসা থেকে বের হন। বিকেলে পুলিশ খবর দিলে এসে দেখি মা ট্রেনে কাটা পড়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি নিজাম উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!