ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোখের সামনে মুহূর্তেই ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মাদারীপুর
প্রকাশিত: ২০:০১, ১৬ মার্চ ২০২২
চোখের সামনে মুহূর্তেই ট্রাকচাপায়  প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার ৮টার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, শরিয়তপুরের ডেমরা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার। তাদের বাড়ি পটুয়াখালীতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওয়ানা দেন মনিরুল। শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিঁটতে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী দুজনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। 

Advertisement

এদিকে নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রব হাওলাদার বলেন, চোখের সামনেই এ ঘটনা। মুহূর্তেই ট্রাকটি দুজনকে চাপা দিয়ে যায়। ঘটনাস্থলে তারা মারা গেছেন। এমন দুর্ঘটনা কখনই দেখিনি। খুবই মর্মান্তিক।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, ট্রাকচাপায় স্বামী-স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তারা মারা গেছেন।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে, পলাতক চালককে ধরতে অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!