ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৩, ২৭ জানুয়ারি ২০২২
মাদারীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউপির হাইওয়ের সংযোগ সড়কে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়কের ৪ নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিকান্দার মুন্সী মাদবরেরচর ইউপির উত্তর বাখরেরকান্দি এলাকার হাকিম মুন্সীর ছেলে। তিনি বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরের দিকে আসছিলেন।

জানা গেছে, রাত সাড়ে ৭ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিকান্দার মুন্সী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

Advertisement

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল বলেন, দুই অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় আরো দুইযাত্রী আহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!