সোমবার বিকেলে মাদারীপুর শহরের চর মদন রায় এলাকার এস.এম গোলাম রানা এবং তার স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত আগামী ১ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার।
মামলায় উল্লেখ করা হয়েছে, চর মদন রায় এলাকায় সাড়ে ৫ শতাংশ জমি অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত হলে বাদী অবমুক্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল ২০১৮ সালে বাদীপক্ষকে রায় ডিক্রি দেয়। রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও হেরে যাওয়ায় রায় ডিক্রি বাস্তবায়নের জন্য আদালত থেকে জেলা প্রশাসককে নির্দেশনা দেয়। তবে তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করেন তিনি। ফলে বাদীপক্ষ আদালত অবমাননার মামলা করে।
.png)
বাদী এস.এম গোলাম রানা বলেন, জেলা প্রশাসক আদালতের রায় বাস্তবায়নে গড়িমসি করেছেন। যে কারণে তাকে বিবাদী করে মামলা দিতে বাধ্য হলাম। এখন আদালত সিদ্ধান্ত নেবে। আমরা ন্যায় বিচার চাই।
এ বিষয়ে জানতে মাদারীপুরের জেলা প্রশাসক ডা. রহিমা খাতুনের মোবাইলে একাধিকভার কল করলেও তিনি রিসিভ করেননি।