ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২১ জানুয়ারি ২০২২
মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরে শংকরদির পাড় ও পূর্বসরমঙ্গল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

সংঘর্ষে প্রায় ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল ছুড়ে। সংঘর্ষে আহতদেরকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে শংকরদীরপাড় গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির সঙ্গে ও পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ খা এর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করে দেয়। তার জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে পপির ভাইসহ শংকরদীরপাড় গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে রশিদ খাঁ ও তার লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। 

Advertisement

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে  দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপোল ব্রিজের এলাকায় সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে প্রায় ১০টি দোকান ভাঙচুর হয় ।

রাজৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ সাদিক জানান, খবর পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১৮  রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!