ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে মাথা বের করায় প্রাণ গেল ঢাবি ছাত্র আদরের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৭ মার্চ ২০২২
চলন্ত ট্রেনে মাথা বের করায় প্রাণ গেল ঢাবি ছাত্র আদরের
মাহাবুব আদর

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মাহাবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পাবনার জেলার পাকশি সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মাহাবুব আদর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নাম্বার কক্ষে থাকতেন।

নিহত মাহাবুব আদরের চাচা ফরহাদ বলেন, মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুর ওখানে জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিং (লোহা) এর সঙ্গে ধাক্কা লেগে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসবে।

Advertisement

আরো পড়ুন: মহেশখালীতে নৌকা ডুবে ২ জেলের মৃত্যু

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। খুবই দুঃখজনক যে, আমাদের একজন শিক্ষার্থী এভাবে চলে গেল। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঢাবি পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!