বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের আশুগঞ্জের বড়তল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মিয়া জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার রাকিব মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন খান নোমান বলেন, সকালে শ্রাবণ তার তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সঙ্গে ঘুরতে আশুগঞ্জে যান। দুপুরে তারা চারজন আশুগঞ্জ থেকে লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস করে বাড়িতে ফিরছিলেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শ্রাবন মারা যান।
.png)
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।