ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ২ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪
দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার জন নিহত হয়েছেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ও সরাইল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, নিহতরা হলেন বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

Advertisement

আরো পড়ুন>>> জাতীয় ভোটার দিবস আজ

এর আগে, সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। তাদের বাড়ি বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। 

এ দুর্ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহজালাল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!