জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে ইমামা বানিনের নেতৃত্বে জেলা শহরের ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে ইমামা বানিন জানান, আজ জেলা শহরের পৌর এলাকার ভাদুঘরে সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাদুঘর এলাকায় ৬০০ ফুট পাইপলাইন অপসারণ, ২৬৮০ ফুট পাইপ সিমেন্ট পোরিংয়ের সাহায্যে অকেজো করে ৫৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
.png)
তিনি আরো জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ উপস্হিত ছিলো।