ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হাসান নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হাসান নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে আরো এক শিশু। এ সময় মার্কেটের ৮টি দোকান পুড়ে গেছে।  

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলা সদরের জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত হাসান উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আবদুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Advertisement

জানা যায়,  মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা হার্ডওয়্যার, ওষুধ ও কৃষি বীজসহ বিভিন্ন পণ্যের  ৮টি দোকান পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ওসি বলেন, বাঞ্ছারামপুর উপজেলা সদরের জামাল মার্কেটে থাকা একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে জামাল মার্কেটের ৮টি দোকান পুড়ে গেছে ও অগ্নিদগ্ধ হয়ে হাসান নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। অপর শিশু জাহিদুল হাসান (১০) ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।  মার্কেটে থাকা রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!