তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮০টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৬ দশমিক ১১ শতাংশ। আজ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, আশুগঞ্জে ৪ জন, বিজয়নগরে ৫ জন ও নবীনগরে ১৩ জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জন সুস্থ্য হয়েছেন।
তিনি আরো বলেন, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১৩ হাজার ২১৫ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১২১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৯১১ জন, এর মধ্যে সেফ আইসোলেশনে ৯০২ জন ও হাসপাতাল আইসোলেশনে ৯ জন।
.png)
জেলায় এখন পর্য়ন্ত ৮০ হাজার ৯৪৩ জনের নমুনা সংগ্রহ করে ৮০ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮৩ জন। তিনি আরো জানান, গত প্রায় ৩ সপ্তাহ দরে জেলাতে করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মাঝে প্রতিদিন মাস্ক বিতরণ করা হচ্ছে।