ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২১ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৬ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২১ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। আজ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, নাসিরনগরে ২ জন, সরাইলে ২ জন, আশুগঞ্জে ৭ জন, বিজয়নগরে ২ জন ও আখাউড়ায় ২ জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়েছেন। 

তিনি আরো জানান, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২ হাজার ৭৮০ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৬৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭৩৩ জন, এরমধ্যে সেলফ আইসোলেশনে ৭২৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ৮ জন। জেলায় এখন পর্যন্ত ৭৯ হাজার ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ৭৯ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। 

Advertisement

আরো পড়ুন: বগুড়ায় বাসের চাপায় ঝরল ৪ প্রাণ

আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮১ জন। গত এক সপ্তাহ ধরে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবাইকে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহ্বান জানান।

অসচেতনতার কারণে জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। পাশাপাশি এখন টিকা নেয়ার হারও বেড়েছে। তৃতীয় ডোজ নিতেও আগ্রহী হয়ে উঠেছেন লোকজন। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট জনসংখ্যার ৪৬ ভাগের বেশি মানুষ করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন বলে তিনি জানান।

এদিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারঘোষিত কার্যাবলি ও চলাচলে বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকারঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মাঝে প্রতিদিন মাস্ক বিতরণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!