ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মেহেরপুরে সিভিল সার্জনসহ ১৪ জন করোনা আক্রান্ত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৫ জানুয়ারি ২০২২
মেহেরপুরে সিভিল সার্জনসহ ১৪ জন করোনা আক্রান্ত
ফাইল ছবি

মেহেরপুরে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উম্মে হুমায়রা আয়েশাসহ নতুন ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে করোনার এই নতুন ধাপে মেহেরপুর জেলায় মোট ৬৩ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন অ্যান্টিজেন টেস্টের নমুনা দিয়েছিলেন। এরমধ্যে ১৪ জন করোনা পজিটিভ হয়েছেন।

Advertisement

আরো পড়ুন: অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে মলদ্বারের নাড়ি কেটে ফেললেন চিকিৎসক

সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, তিনি সরকারি বাসভবনে আইসোলশনে রয়েছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

জেলায় অন্য আক্রান্তরা হলেন- মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মোখলেসুর রহমা, বোসপাড়ার কাজী আনিসুজ্জামান, সদর থানা পুলিশের সদস্য হাবিবুর রহমান, শহরের বাসস্ট্যান্ড পাড়ার রমজানুল কবির, সিজেএম কোর্টের মনিরুল ইসলাম, সদর উপজেলার উত্তর শালিকার মারিফুল ইসলাম, শহরের স্টেডিয়াম পাড়ার শারমিন আক্তার, সদর উপজেলার  চকশ্যামনগরের লাইলা, ট্যাঙরামারির সামসুল হুদা, মুজিবনগরের দারিয়াপুর গ্রামের শফিউল ইসলাম, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের জনি, গাংনীর আতাফত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!