ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমেকের করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৪ আগস্ট ২০২১
কুমেকের করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় জরুরি বিভাগের পাশের রুমে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিংয়ের সময় বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে দমকল সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে দমকল সদস্যরা পৌঁছার আগেরই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনের যোগাযোগ করলেও তাকে পাওয়ায় যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!