ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

একদিনে করোনা শনাক্তের রেকর্ড গড়লো ভোলা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৫ জুলাই ২০২১
একদিনে করোনা শনাক্তের রেকর্ড গড়লো ভোলা
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় একদিনে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা ভোলায় শনাক্তের রেকর্ড। জেলাটিতে ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭ জন। 

রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত এক বছরে এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ১৬ জুলাই একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭১ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮ দশমিক ২৯ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে একজন, চরফ্যাশনে একজন, তজুমদ্দিনে একজন এবং মনপুরায় ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। ভোলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন।

হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭ জন। গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!