রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ৪ দিন আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান করোনায় আক্রান্ত হন। এ নিয়ে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলেন। সবাই নিজ নিজ বাস ভবনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সকলে সুস্থ আছেন।
আরো পড়ুন: পরকীয়ার জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে নিয়ে পালালেন স্ত্রী
.png)
সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান।