[ দেশজুড়ে ]
শাহ মিয়া বাড়ির প্রাক্তন মোতোয়াল্লী রফিজ উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শাহ মিয়া বাড়ির কৃতী সন্তান ও প্রাক্তন মোতোয়াল্লী আলহাজ মোহাম্মদ রফিজ উদ্দিন (সাকি মিয়া)। ছবি: সংগৃহীত
শাহাদেরগাঁও এলাকার শাহ মিয়া বাড়ির কৃতী সন্তান ও প্রাক্তন মোতোয়াল্লী আলহাজ মোহাম্মদ রফিজ উদ্দিন (সাকি মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এ উপলক্ষে শাহ মিয়া বাড়ি জামে মসজিদে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোহাম্মদ রফিজ উদ্দিনের আট সন্তানের মধ্যে অন্যতম মোহাম্মদ আনোয়ার শওকাত আফসার। তিনি ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি লায়ন্স গভর্নর ও মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান (এমসিসি) ৩১৫ বাংলাদেশের সাবেক দায়িত্বশীল ছিলেন।
ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার শওকাত আফসার সাকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!