তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৫ টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৯ দশমিক ৪১ শতাংশ। আজ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, সরাইলে ১৯ জন, আশুগঞ্জে ৭জন, কসবায় ২৫ জন, ও নবীনগরে ৭ জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘন্টায় ৪০ জন সুস্হ হয়েছেন।
তিনি আরো বলেন, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২ হাজার ৭৫৯ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৫৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭২২ জন, এর মধ্যে সেফ আইসোলেশনে ৭১৪ জন ও হাসপাতাল আইসোলেশনে ৮ জন। জেলায় এখন পর্যন্ত ৭৯ হাজার ২৮ জনের নমুনা সংগ্রহ করে ৭৯ ১৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮১ জন।
.png)
তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অসচেতনতার কারণে জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলছে। পাশাপাশি এখন টিকা নেওয়ার হারও বেড়েছে। তৃতীয় ডোজ নিতেও আগ্রহী হয়ে উঠেছেন লোকজন। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশি মানুষ করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন।
এদিকে এদিকে করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত কার্যাবলি ও চলাচলে বিধি নিষেধ বাস্তাবিয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার ভূমি কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মাঝে প্রতিদিন মাস্ক বিতরণ করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে জেলা শহরসহ জেলার নয়টি উপজেলায় মাস্ক বিতরণসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, জনসাধারণকে করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি জেলার নয়টি উপজেলায় মাইকিং করা হচ্ছে। করোনা প্রতিরোধে আমাদের সচেতনতা ও সরকার ঘোষিত স্বাস্থ্য নীতি বাস্তাবায়নে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।