ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

নরসিংদীতে আরো ৫২ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২৫ জানুয়ারি ২০২২
নরসিংদীতে আরো ৫২ জনের করোনা শনাক্ত
করোনাভাইরাস: প্রতীকী ছবি

নরসিংদীতে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮৩০ জনে।

সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেনে ১১১ জনের এই পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ। নতুন শনাক্তকৃতদের মধ্যে ২৯ জন সদর উপজেলার, ৭ জন বেলাব, ১২ জন শিবপুরের, ১ জন মনোহরদীর ও পলাশের বাসিন্দা ৩ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৩৬৬ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকি সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১০ জন।

Advertisement

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৩৭৮ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৭৯ জন, মনোহরদী ৮৯৮ জন, শিবপুরে ১ হাজার ৪৬৮ জন, পলাশে ১ হাজার ৬৮৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!