সোমবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রর প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে নীরব প্রতিবাদ
.png)
তিনি জানান, রোববার পিসিআর ল্যাব টেস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সর্বমোট ৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়।
ডা. তবিবুর রহমান বলেন, অন্য দিনের তুলনায় বেশি নমুনা সংগ্রহ করা হয়েছিলো। যে কারণে শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সমানভাবে সচেতনতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই।
আরো পড়ুন: রাবি ছাত্রীর ব্যাগ নিয়ে দৌড়ে পালালো ছিনতাইকারী
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় যেহেতু সশরীরে ক্লাস বন্ধ করেছে, সেহেতু শিক্ষার্থীদের উচিত সেভাবেই ক্যাম্পাসে জনসমাগম না করে রুমে বসে পাঠে মনোযোগ দেয়া। এটি না মানলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে।
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গত মঙ্গলবার ৬৮টি নমুনার মধ্যে ৩৯টি, বুধবার ৪১টি নমুনার মধ্যে ১৬টি এবং বৃহস্পতিবার ২৭টি নমুনার মধ্যে ১৩টি করোনা পজিটিভ পাওয়া যায়।