ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের মোবাইল ফোন না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৮ নভেম্বর ২০২৬
মায়ের মোবাইল ফোন না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
আত্মহত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মায়ের ব্যবহৃত মোবাইল ফোন চেয়েও না পেয়ে অভিমানে তানিয়া খানম (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া ওই গ্রামের তফসির শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তানিয়া তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। তবে মা ফোনটি না দিয়ে কাজে বাইরে চলে যান। বিকেলে বাড়িতে ফিরে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তানিয়াকে ঝুলতে দেখেন তারা।

পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী রোববার (৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!