ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৬ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৯ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৬ জন করোনায় আক্রান্ত
করোনাভাইরাস: প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ১৭ দশমিক ৮১ শতাংশ। গত বছরের ৮ অক্টোবর জেলায় ১৭ জন করোনায় আক্রান্তের পর আজ আবার ২৬ জন আক্রান্ত হলো। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, নাসিরনগরে ৭ জন, সরাইলে ৩ জন ও  আশুগঞ্জে ১জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন সুস্থ হয়েছেন।

আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২ হাজার ৪৮০ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৬৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৬৩৩ জন, এর মধ্যে সেফ আইসোলেশনে ৬৩০ জন ও হাসপাতাল আইসোলেশনে ৩ জন। জেলায় এখন পর্যন্ত ৭৭ হাজার ৮ শত ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ৭৭ হাজার ৭ শত ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮১ জন।

Advertisement

এদিকে এদিকে করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মাঝে প্রতিদিন মাস্ক বিতরণ করা হচ্ছে। মাস্ক ব্যবহারে তাদের উদ্ধদ্ধু করা হচ্ছ। পাশাপাশি বুঝানোর পরও যদি কেউ মাস্ক ব্যবহার না করে, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। 

তিনি আরো জানান, জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি জেলার নয়টি উপজেলায় মাইকিং করা হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সরকার ঘোষিত স্বাস্থ্যনীতি বাস্তাবায়নে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!