নিহত নিহত জামাল হোসেন (৩৫) ঢাকা জেলার কচুক্ষেত এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় বাউলশিল্পী ও গীতিকার ছিলেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, ঢাকা জেলার কচুক্ষেত এলাকার সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন মিয়া (৩৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধানগর এলাকার ইয়াসিন মিয়া (২৮) ও জেলার আখাউড়া উপজেলার তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫)।
.png)
এ ব্যাপারে আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতি বছরের ন্যায় আজ রাতে আমরা জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়িতে সিএনজি যোগে উরস শরীফে যাচ্ছিলাম। ওরস শরীফে যাওয়ার পথে পথিমধ্যে জেলার সদর উপজেলার উড়শিউড়া এলাকায় ট্রাকের সঙ্গে আমাদের সিএনজি চালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় জামাল নামে এক বাউলশিল্পী নিহত হউন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন জানান, জামাল হোসেন নামের একজন বাউলশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, আজ রাত ৮টার দিকে জেলার সদর উপজেলার উড়শিউড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাউল শিল্পী জামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাউল শিল্পীর লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।