ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ২৩ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোচালক নিহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাকচাপায় এক অটোচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথে কাউতুলী মোড়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

Advertisement

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ২৪ বছর বয়সী নিয়ামত উল্লাহ একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহতের নাম রিয়া মনি। তিনিও নোয়াগাঁও গ্রামের হুমায়ন সরকারের মেয়ে।

স্থানীয়রা জানায়, সাত-আট মাস আগে ভালোবেসে রিয়াকে বিয়ে করেন নিয়ামত। বিয়ের পর থেকে রিয়ার সঙ্গে নিয়ামতের পারিবারিক বিষয় নিয়ে দূরত্ব চলছিল। এরই জের ধরে বুধবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নিয়ামত। রাতে স্ত্রীর সঙ্গে শারীরিক মেলামেশায় লিপ্ত হন। তবে ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দেন তিনি। এতে ছটফট করতে থাকেন রিয়া।

পরে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে রিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা করেন রিয়া মনির মা মাজেদা বেগম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!