গুরুতর আহতদের মধ্যে ৬৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এ ঘটনার পর উত্তেজিত জনতা ঐ কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

.png)
আরো পড়ুন >>> ছাত্রীর সঙ্গে সহকারী প্রধান শিক্ষকের অশালীন ফোনালাপ ফাঁস
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আজ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একটি পাগলা কুকুর জেলা শহরের কয়েকটি এলাকার রাস্তায় শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে।

পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরো পড়ুন >>> পরীক্ষা ছাড়াই সিজার, মারা গেল মা-সন্তান
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। কুকুরের কামড়ে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে ভয়ের কিছু নেই।