ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্রাহ্মণবাড়িয়ার বউ হলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭, ১১ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার বউ হলেন পরীমনি
ছবি: সংগৃহীত

পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কল্যাণ সাগরদীঘির পাড়ে। তবে বেড়ে উঠেছেন সিলেটে। আর পরীমনির জন্ম খুলনার সাতক্ষীরায় হলেও বেড়ে উঠা পিরোজপুরে নানা বাড়িতে।

শরিফুল রাজ মডেলিং থেকে সিনেমায় নাম লেখেন। পরীমনিও সিনেমায় অভিনয় করার আগে মডেলিং করেন। এছাড়া অভিনয় জীবনের শুরুতে টিভি নাটকেও কাজ করেছেন এই অভিনেত্রী।

অন্যদিকে শরিফুল রাজ মডেলিং জগৎ থেকে চলচ্চিত্রে নাম লেখাতে না-লেখাতেই সিনেমা আর ওয়েব সিরিজে নিজের ঝুলি ভর্তি। রেদওয়ান রনি নির্মিত ‘আইসক্রিম’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেন শরিফুল রাজ। এরপর একে একে অভিনয় করেন ন ডরাই, পরাণ, হাওয়া ও দামাল সিনেমায়। এরমধ্যে ন ডরাই ছাড়া বাকি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। আর ওয়েব দুনিয়ায় মুক্তি পেয়েছে শরিফুল রাজ অভিনীত মাইনকার চিপায়, ইনফিনিটি, বিলাপ ও নেটওয়ার্কের বাইরে এবং মুক্তির অপেক্ষায় আছে গুনিন।

Advertisement

আর পরীমনি একটি ছবিতে কাজ শুরু করতে না করতেই একসঙ্গে ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। সেই শুরু, আর থামেননি তিনি। তবে অভিনয়ের চেয়ে সবসময় বেশি আলোচনায় এসেছেন প্রথাবহির্ভূত জীবনযাপনকে কেন্দ্র করে। ২০১৮ সালে এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরের বছর ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান হয়। পরে ওই সম্পর্ক ভেঙে যায়। ২০২০ সালের ৯ মার্চ তিন টাকা দেনমোহরে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করে হইচই ফেলে দেন। সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!