এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমনি জানান, ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’।
পরীমনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’
.png)
আরো পড়ুন: ‘মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী’
অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আমি খুশিতে নাচতেছি। বাবা হওয়ার খুশিতে সারা মাস ধরে বাজি ফাটাবো।’
গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা একে-অপরের প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।