সোমবার দুপুরে গণমাধ্যমকে এ খবর জানালেন চিত্রনায়িকা নিজেই।
সত্যতা পাওয়া গেল, ওয়েব ফিল্মের সেটে। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। সেই সেটেই প্রকাশ্যে এলো বিয়ের খবর। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
.png)

শুধু তাই নয়; এর মধ্যে অন্তঃসত্তাও হয়ে পড়েছেন পরীমনি। আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই।
২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পেয়েছিল। তার পর থেকে তিনি আলোচনায়। ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম মুক্তির পর তিনি আরও পরিচিত হয়ে ওঠেন। তার মুক্তির অপেক্ষায় আছে—‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’।