ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাংবাদিকদের ‘উপহার’ দিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ৩ জানুয়ারি ২০২২
সাংবাদিকদের ‘উপহার’ দিলেন পরীমনি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির নতুন বছরের প্রথম সিনেমা মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সিনেমার নাম ‘মুখোশ’। এই সিনেমার সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদের ‘বিশেষ উপহার’ দিলেন পরীমনি।

রোববার রাজধানীর বনানীর এক অভিজাত রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয় সিনেমার টাইটেল গান।

সেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমনি বলেন, আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।

Advertisement

শুরুতেই তিনি বলেন, হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার।

‘মুখোশ’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক ইফতেখার শুভ। এতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তিনি একজন ক্রাইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া সিনেমাটিতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!